সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিতকরণের দাবিসড়ক ও জনপথ বিভাগের সাড়ে সাত হাজার ওয়ার্ক চার্জভুক্ত শ্রমিক-কর্মচারীর চাকরি নিয়মিতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। গত বুধবার বেলা চারটায় দিনাজপুরে সড়ক ভবন মিলনায়তনে এক সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান। সংগঠনের সভাপতি মো. সিদ্দিক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. গোলাম কিবরিয়া। বক্তারা বলেন, এর আগে শত শত ওয়ার্ক চার্জভুক্ত কর্মচারী অবসরে গেছেন। কিন্তু তাঁরা কোনো পেনশন পাননি। দিনাজপুর অফিসমানববন্ধননাটোরের বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যার সময় পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিকের ওপর হামলার সঙ্গে জড়িত ক্ষমতাসীন দলের কর্মীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের কানাইখালী বাস টার্মিনালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নাটোর প্রেসক্লাবের আয়োজনে জেলার প্রায় সব সাংবাদিক মানববন্ধনে অংশ নেন। হামলার ১৩ দিন পরও হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকেরা কালো কাপড়ে চোখ-মুখ ঢেকে প্রতিবাদ জানান। নাটোর প্রতিনিধিমহাসড়ক অবরোধখেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, ন্যায্য মজুরি নিশ্চিত, তাঁদের সন্তানদের বিনা খরচে লেখাপড়ার সুযোগ নিশ্চিত করাসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেতমজুর সমিতি কুমিল্লা জেলা কমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘রাজপথে বিক্ষোভ’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এতে শত শত খেতমজুর নারী-পুরুষ লাল পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন। পরে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার বাগুর স্টেশনে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিগ্রেপ্তারকক্সবাজারের মহেশখালী উপজেলায় হত্যা, ডাকাতিসহ ১০টি মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন ওরফে জনুকে (২৮) গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির একদল সদস্য অভিযান চালিয়ে জনুকে মাতারবাড়ি রাজঘাট সেতুসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জনু ডাকাত গ্রেপ্তার হওয়ায় মাতারবাড়ি-মহেশখালী সড়কে ডাকাতির ঘটনা কমবে বলে আশা করা যায়। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি