সংক্ষেপে সারা দেশ
ফেনসিডিলসহ গ্রেপ্তার১৫ কেজি ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মনিরুল ইসলাম (৩৪) ও একই উপজেলার বেড়াবাড়ী গ্রামের মো. কামরুজ্জামান (৩৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, প্লাস্টিকের ড্রামে ফেনসিডিল ভরে তা মধু বলে গতকাল শুক্রবার সাতক্ষীরার একটি বাস কাউন্টারে বুকিং দিতে গেলে কাউন্টার কর্তৃপক্ষের সন্দেহ হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা। পিস্তল উদ্ধারসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এসিআই-গোদরেজ ফিড মিল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। কামারখন্দ থানার ওসি সোহরাব আলী জানান, গতকাল শুক্রবার সকালে ওই মিলে ভুট্টার বস্তা খুলে মেশিনে ক্রাশিং করার সময় শ্রমিকেরা পিস্তলটি দেখতে পান। কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে পিস্তলটি উদ্ধার করে। ওসি জানান, ওই মিলের অধিকাংশ ভুট্টা ভারত থেকে এলসির মাধ্যমে সোনামসজিদ স্থলবন্দর হয়ে আসে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।মাদকদ্রব্য ধ্বংসব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ রাইফেলস ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই হাজার ৪৮২ কেজি গাঁজা ও ৩৫ হাজার ৩৬৪ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের প্রায় পাঁচ কোটি ৮০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এ উপলক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিডিআরের কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল এস এম ফরহাদ। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।লাশ উদ্ধারনিখোঁজ হওয়ার তিন দিন পর গাজীপুরের কাপাসিয়া উপজেলার উরুন গ্রামের মৎস্যজীবী মমতাজ উদ্দিনের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কাপাসিয়া থানার এসআই আবদুল আলীম জানান, মমতাজ উদ্দিন গত মঙ্গলবার রাতে বাড়ির পাশে মৈশন বিলে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের কয়েকটি বালক বিলে মাছ ধরতে গিয়ে একটি লাশ দেখতে পায়। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।