সংক্ষেপে সারা দেশ
যাত্রা শুরুকুমিল্লায় গতকাল শনিবার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ‘কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট’ নামের ওই প্রতিষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম খান। ইনস্টিটিউটের পরিচালক জাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, সিসিএন মডেল কলেজের অধ্যক্ষ কাজী মজিবুর রহমান ও নজির আহমেদ। সিভিল ও ইলেকট্রিক্যাল বিষয়ে এবার ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।মাগুরায় মানববন্ধন মাগুরায় গ্যাস-সংযোগ ও রেল যোগাযোগ স্থাপন, মাগুরা টেক্সটাইল মিল ও সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু এবং বর্ধিত পৌরকর প্রত্যাহারসহ নানা দাবিতে জেলা নাগরিক কমিটি গতকাল শনিবার শহরের ভায়না মোড় এলাকায় মানববন্ধন ও ঢাকা-খুলনা মহাসড়কে প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাগুরা জেলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার। মাগুরা প্রতিনিধি। তাজা বোমা উদ্ধার চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রাম থেকে গতকাল শনিবার পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি ফারুক হোসেন জানান, শ্রমিকেরা মাটি কাটার কাজ করতে গিয়ে রাস্তার পাশে একটি বাবলা গাছের নিচে বোমাগুলো পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।বিনা খরচে ফরম পূরণবাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ১০ হাজার মানুষের ডিভি লটারির আবেদনপত্র বিনা খরচে পূরণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে র্যাপিড পিআর নামে একটি সংগঠন। জেলা প্রশাসক আকরাম হোসেন গতকাল শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন। সংগঠনটির নির্বাহী পরিচালক খন্দকার শহিদুল ইসলাম বলেন, ডিভি আবেদনপত্র পূরণে ভুল করায় বাংলাদেশের অনেকেই প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যায়। তা ছাড়া ইন্টারনেট সম্পর্কে ধারণা না থাকায় অনেকে আগ্রহ থাকা সত্ত্বেও আবেদন করেন না। বাগেরহাট প্রতিনিধি।