সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতি সম্মাননাপরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারীদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী সন্তানদের সম্মাননা দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতি। প্রায় অর্ধশত কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। এ উপলক্ষে গত শুক্রবার কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সমিতির সভাপতি হেদায়েত হোসেনের সভাপতিত্বে অয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান, হাবিবুর রহমান সিরাজ, অধিদপ্তরের পরিচালক গণেশ চন্দ্র সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।বগি বিকলসিলেটের মাইজগাঁও রেলস্টেশনে গত শনিবার রাত ১১টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিকল হয়ে যায়। পরে কুলাউড়া জংশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বগিটি মেরামত করলে রাত দুইটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। মাইজগাঁওয়ের স্টেশনমাস্টার জালাল উদ্দিন জানান, মাইজগাঁও স্টেশনে পৌঁছামাত্র হঠাৎ ট্রেনটি বিকট শব্দে থেমে যায়। ট্রেনের শীতাতপ-নিয়ন্ত্রিত বগিটির নিচের ঝুলন্ত (হ্যাঙ্গিং) রড স্থানচ্যুত হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিগরুচোর গ্রেপ্তারনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশ গত বৃহস্পতি ও শুক্রবার সংঘবদ্ধ গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বাদশা মিয়া (২৬) ও এখলাছ মিয়া (৪৮)। পুলিশ সাতটি চোরাই গাভিও উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাশ উদ্দিন জানান, এখলাছ ও বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিমামলা দায়েরশেরপুরের নকলা উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুল মোতালেব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। নিহত মোতালেবের ভাই খোরশেদ আলম বাদী হয়ে গতকাল রোববার এ মামলা করেন। মামলায় নকলা উপজেলার ছত্রকোনা গ্রামের আজগর আলী, ইন্তাজ আলীসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফছিহুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার প্রতিপক্ষের হামলায় মোতালেব নিহত হন। শেরপুর প্রতিনিধি