সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁড়ি পরিদর্শনবিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম গতকাল সোমবার পঞ্চগড়ের বোধগাঁও, জোরদারপাড়া ও বাংলাবান্ধা বিডিআর ক্যাম্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিডিআর জওয়ানদের উদ্দেশে বলেন, সীমান্ত সুরক্ষিত রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান, দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালেহ আহমাদসহ বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধিচাচা খুনকুমিল্লার বরুড়া উপজেলার ভঙ্গুয়া গ্রামে গতকাল সোমবার ভাতিজার দায়ের কোপে চাচা খুন হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, মোস্তফা মিয়া ও তাঁর ভাই জয়নাল আবেদীনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকালে মোস্তফা মিয়ার ছেলে শাহিন পেছন থেকে জয়নাল আবেদীনের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বরুড়া থানার ওসি আবু সালাম চৌধুরী জানান, এ ঘটনায় জয়নালের বাবা মামলা করেছেন। বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি