সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলর গ্রেপ্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে থানায় হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তবে উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ ও পৌর মেয়র নুরুল আমিন বলেছেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। রাজনৈতিক ইন্ধনে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গুনিয়া থানার এসআই গোলাম মোস্তফা জানান, নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঝিনাইদহে জবাই ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বড়কামারকুণ্ডু গ্রামে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৪০) কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। সদর থানার এসআই কামরুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার সকালে বড়কামারকুণ্ডু-নাচনা গ্রামের মাঠে কৃষকেরা কাজ করতে গেলে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, অন্য কোথাও থেকে ওই ব্যক্তিকে অপহরণ করে এনে এখানে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহস্বেচ্ছায় পদত্যাগ কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন কাজী নাজমুস সাদাত। গতকাল মঙ্গলবার তিনি সমবায় অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের যুগ্ম নিবন্ধকের কাছে পদত্যাগপত্র জমা দেন। এতে তিনি উল্লেখ করেন, ‘আত্মমর্যাদা নিয়ে সমবায় অঙ্গনে এখন আর কাজ করা সম্ভব নয়। তাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ জানা যায়, আগামী ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানমালাকে কেন্দ্র করে মতবিরোধের জের ধরে তিনি পদত্যাগ করেছেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তিন বছরের জন্য তিনি সভাপতি নির্বাচিত হন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা