সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনচট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) ছাত্রী মিদ্হাত সামিরা রহমানের হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন ইডিইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কাইয়ুম চৌধুরী, ডিন আবুল হোসাইন, তাহলিল আজিম, নুরুল আবসার, রায়হানুল হারুন, তাবাস্সুম চৌধুরী প্রমুখ। ২১ অক্টোবর নগরের আমীরবাগে এক বন্ধুর বাড়ির ছাদে খুন হন সামিরা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম১৪৪ ধারা জারিপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শহীদ মিনার চত্বরে আজ শুক্রবার একই সময়ে বিএনপি ও যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকাবাসী জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ আহ্বান করে। এদিকে যুবলীগ বিরোধী দলের নৈরাজ্যের প্রতিবাদে একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ইউএিনও জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধিজনসংযোগ বিষয়ে কর্মশালাপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের খবর দ্রুত পৌঁছানো এবং ভাবমূর্তি উন্নয়নে জনসংযোগ কর্মকর্তাদের আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আরও দক্ষ হতে হবে। গত বুধবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ‘জনসংযোগে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং বাংলাদেশ জনসংযোগ সমিতি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, মুনীর হাসান, লীনা ফেরদৌস, বাংলাদেশ জনসংযোগ সমিতির সভাপতি মির্জা তারেকুল কাদের, সমিতির মহাসচিব এ এস এম বজলুল হক প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ৩৪ জন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।যাবজ্জীবন কারাদণ্ডবাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী সৈয়দ জাকির হোসেনকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেলায়েত হোসেন এ আদেশ দেন। বাগেরহাট প্রতিনিধি