সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ প্রকাশবখাটে ছেলেদের উত্ত্যক্তের (ইভ টিজিং) শিকার মেয়েরা তাদের অভিযোগ বা অভিমত সরাসরি প্রকাশ করতে পারবে। এ জন্য দেশে কলসেন্টার পরিচালনাকারী অন্যতম প্রতিষ্ঠান উইন্ডমিল ইনফোটেক লিমিটেড একটি হট লাইনের সুবিধা দেবে। এ নিয়ে সম্প্রতি রাজধানীর বনানীতে উইন্ডমিলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ‘ইভ টিজিং’ নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’। বিজ্ঞপ্তি।বস্তাচাপায় মৃত্যুচট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে গতকাল শনিবার ট্রাক থেকে মালামাল খালাসের সময় একটি বস্তা পড়ে মৃদুল কান্তি দাশ (৩২) নামের এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। তাঁর বাড়ি রাউজানের বিনাজুরিতে। খাতুনগঞ্জে তাঁর একটি দোকান রয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ বলেন, সকাল ১০টার দিকে বাদশা মার্কেটের সামনে ট্রাক থেকে বিভিন্ন পণ্যের বস্তা খালাস করা হচ্ছিল। এ সময় পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন মৃদুল। হঠাৎ ট্রাক থেকে একটি বস্তা তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামকর্মসংস্থান কর্মসূচি কক্সবাজারের মহেশখালী উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার আদিনাথ মন্দিরসংলগ্ন একটি সড়ক সংস্কারে শ্রমিকদের সঙ্গে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এর আগে তিনি মহেশখালী আদিনাথ মন্দির ও পরে রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন আহমদ প্রমুখ। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিকর্মশালা জনসমাগম স্থান ও গাড়িতে ধূমপান না করার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। বরিশালে গতকাল শনিবার তামাকবিরোধী বিভাগীয় কর্মশালায় এ আহ্বান জানানো হয়। নগরের বিডিএস মিলনায়তনে অ্যালায়েন্স ফর কো-অপারেশন লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হেল বাকী। বরিশাল অফিস