সংক্ষেপে সারা দেশ
মা সমাবেশচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার মা সমাবেশ হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি খোরশেদ আলম মোল্লা। সভা পরিচালনা করেন সাংবাদিক কামরুজ্জামান হারুন। প্রধান অতিথি ছিলেন পিইডিপি-২ চাঁদপুরের জুনিয়র কনসালটেন্ট মাঈনুদ্দিন ভুঁইয়া। সমাবেশে বক্তব্য দেন মতলব উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আহমেদ, সাংবাদিক কামাল হোসেন খান, অভিভাবক প্রতিনিধি মহসিন আল কবীর প্রমুখ। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিগ্রেপ্তার ১ নড়াইলের সদর উপজেলার রামনগরচর গ্রামের একটি বাড়ি থেকে গত শনিবার রাতে চরমপন্থী নেতা বিপুল বৈরাগীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ জানান, বিপুল বৈরাগী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সামরিক শাখার আঞ্চলিক কমান্ডার ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষসন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনার ফুলতলা থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে ফুলতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নড়াইল প্রতিনিধি