সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগেপটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল হোসেন (১৮) ও মো. রাসেল (১৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার উপজেলার মহীপুর বন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা চারজনকে আসামি করে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসাহাক আলী বলেন, গতকাল সোমবার শাকিল ও রাসেলকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিমানববন্ধন‘ইভ টিজিংকে ঘৃণা করুন, ইভ টিজিং রোধে কঠোর আইন, শাস্তি, সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ চাই’—এ দাবি নিয়ে খুলনায় মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার খুলনা নাগরিক সমাজের সহযোগিতায় শহরের সেন্ট যোসেফ হাইস্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে এই হাইস্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডল।  খুলনা অফিসশিক্ষকদের তিন দফাসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারিসহ তিন দফা দাবি জানিয়েছে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। গতকাল রোববার শিক্ষাসচিব আবু নাসের কামাল চৌধুরীর সঙ্গে দেখা করতে গিয়ে শিক্ষক নেতারা এসব দাবি জানান। সমিতির সাধারণ সম্পাদক ইনছান আলী জানান, তাঁরা সচিবের কাছে তিনটি দাবি জানিয়েছেন। অন্য দাবিগুলো হলো পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকের শূন্যপদগুলো পূরণ করা ও আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তৈরি করা। সমিতির সভাপতি মো. সাইফুল হক, ঢাকা অঞ্চল কমিটির সভাপতি আজিজা খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।গ্রেপ্তার পাঁচলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গতকাল সোমবার ইসলামী ছাত্রশিবিরের এক নেতাসহ পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে মতিউর রহমান নিজামীসহ যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শামছুল ইসলাম, কর্মী জহিরুল ইসলাম, শামছুল আলম, মো. হাছান ও মো. রায়হানকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের কার্যকলাপের অভিযোগে মামলা হয়েছে।  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিপ্রশিক্ষকদের মানববন্ধনপ্রকল্প চালু ও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষকেরা। সমাজসেবা অধিদপ্তরের সামনে গত রোববার তাঁরা এই মানববন্ধন করেন। পরে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সমস্যা সমাধানের আশ্বাস দেন। মানববন্ধনে সারা দেশ থেকে আসা প্রশিক্ষকেরা বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার ঢাকার আটটিসহ সারা দেশের ৮০টি শহর সমাজসেবা কার্যালয়ে দুই দফায় মোট ২৭০ জন কারিগরি প্রশিক্ষক নিয়োগ দেয়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় প্রশিক্ষকেরা বেকার হয়ে পড়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে এ ধরনের প্রশিক্ষণ চালিয়ে নেওয়া জরুরি। নিজস্ব প্রতিবেদকচার বখাটে গ্রেপ্তারনারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল সোমবার একটি স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চার বখাটেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত বখাটেরা হলেন ফতুল্লার রেললাইন বটতলা এলাকার মো. ফারুক (২৬), লাল খাঁ এলাকার ইসমাইল (২৬), ফতুল্লা পাইলট স্কুল-সংলগ্ন এলাকার মো. লাল চান (২০) ও একই এলাকার মো. জসিম (২১)। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চার বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি স্কুল ছাত্র নিহতগাজীপুর সদরের নাওজোড় এলাকায় গতকাল সোমবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইমন (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ইমন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম মো. সেলিম। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইমন সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাজীপুর প্রতিনিধি