সংক্ষেপে সারা দেশ
ইভ টিজিংয়ের অভিযোগেপাবনা শহরের বিভিন্ন স্কুলের সামনে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ইভ টিজিংয়ের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, প্রতিদিন স্কুল ছুটির পর কিছু যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করে—শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শহরের বিভিন্ন স্কুলের সামনে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের বাংলাবাজার মহল্লার নাহিদ কাউসার ও মনোয়ার হোসেন, সদর উপজেলার কোলাদী গ্রামের সাজেদুর রহমান, কোমরপুর মহল্লার মিজানুর রহমান, নাসিম হাসান, সাব্বির রহমান, হাসিবুর রহমান ও সুলতান মাহমুদ, কিসমত প্রতাপপুর এলাকার মিজানুর রহমান, সুজানগর উপজেলার ওলাট গ্রামের মনিরুল ইসলাম এবং ভাটশালা গ্রামের সজীব। পাবনা অফিসবৃত্তি প্রদানশিক্ষার উন্নয়ন ও মেধা বিকাশের লক্ষ্যে গত সোমবার নোয়াখালী ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। জেলার নয়টি উপজেলার ৫০টি স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের এককালীন ৭০০ থেকে এক হাজার ৩০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের সনদপত্রও দেওয়া হয়। নোয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়নে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম। নোয়াখালী অফিসমানহানির মামলাসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে গত সোমবার রংপুরের বিচারিক হাকিমের (আমলি আদালত-২) আদালতে একটি মানহানির মামলা করা হয়েছে। ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হলে দেশে আগুন জ্বলবে’—খন্দকার মাহবুবের এ ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রংপুর শহরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহীন হোসেন এ মামলা করেন। আদালতের বিচারক নিত্যনন্দন সরকার আগামী ৩০ জানুয়ারি বিবাদীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর