সংক্ষেপে সারা দেশ
জামায়াত নেতা গ্রেপ্তারসাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা নজরুল ইসলামকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, নজরুল ইসলামকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ কাটার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অপহরণসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপ্রতিবন্ধীদের জন্য সহায়তাসম্প্রতি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড নামের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হেয়ারিং ইমপেয়ারড চিলড্রেন (সাহিক) পরিচালিত রোজি ফ্লাওয়ার স্কুলের শ্রবণশক্তি প্রতিবন্ধী দুস্থ-দরিদ্র শিশুদের জন্য শিক্ষা কর্মসূচিকে সাহায্যের লক্ষ্যে এগিয়ে এসেছে। রোজি ফ্লাওয়ার স্কুলের ২০ জন শ্রবণপ্রতিবন্ধী দরিদ্র শিশুর শিক্ষা গ্রহণের এক বছরের যাবতীয় খরচ মেটানোর জন্য ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড আর্থিক সহায়তা দেয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে সাহিকের প্রতিষ্ঠাতা ও আনারারি পরিচালক মো. নূরুল আমিন, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান কাজী গোলাম রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাইফুদ্দিন এম নাসেরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।