সংক্ষেপে সারা দেশ
বরিশালে বহিষ্কারগত ২ আগস্ট বরিশাল শহরে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকায় সংগঠনের ১১ নেতা-কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে যুবলীগ। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুবলীগের সহদপ্তর সম্পাদক ফজলুল হক আতিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করার প্রতিবাদে গত ২ আগস্ট যুবলীগের বেশ কিছু নেতা-কর্মী বরিশাল শহরে ভাঙচুর চালায়। এ ঘটনায় জড়িত থাকা বহিষ্কৃত ব্যক্তিরা হলেন, বরিশাল শাখার যুগ্ম সম্পাদক আবুয়াল হোসেন, সদস্য জাকির হোসেন, আজিম সরোয়ার, এস এম শহীদুল্লাহ, নিজামুল হক, ফজলুর রহমান, সাইফুল ইসলাম ও কর্মী মেজবাহ উদ্দীন, আসিফ ইকবাল, সিকদার হাবীব ও বাহার। বিজ্ঞপ্তিনির্বাচন অনুষ্ঠিতলেদার টেকনোলজিস্ট সোসাইটি, বাংলাদেশের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০১০ গত ১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে কে এম শরফুদ্দিন সভাপতি ও মো. মজিবর রহমান সাধারণ সম্পাদক পদে জয়ী হন। এতে সহসভাপতি পদে মিনহাজ আহমেদ চৌধুরী ও তারিকুল ইসলাম খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সঞ্জয় কুমার ঠাকুর বিজয়ী হন। বিজ্ঞপ্তি