সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়েটের ফল প্রকাশচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। এবার ‘ক’ বিভাগের দুই হাজার ৬১৩ জন এবং ‘খ’ বিভাগের ১১০ জন শিক্ষার্থীর মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা যুগ্মভাবে প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশ নেন। ভর্তি, ওরিয়েন্টেশন, ক্লাস শুরুর তারিখ, সময় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে ( .িপঁবঃ.ধপ.নফ) পাওয়া যাবে। চুয়েট প্রতিনিধিমাড়াই মৌসুমসাড়ে ১০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গতকাল শুক্রবার নাটোর চিনিকলে ২০১০-১১ মাড়াই মৌসুম শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আখচাষি সমাবেশে মন্ত্রী ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক মজিবুর রহমান, চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস প্রমুখ। নাটোর প্রতিনিধিউত্ত্যক্তকারী গ্রেপ্তারশেরপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন বখাটেকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের হাতকড়া পরিয়ে বুকে ‘আমি বখাটে, সমাজের সবাই আমাকে ঘৃণা করুন’ লিখে শহরে ঘোরানো হয়। তারা হলো আলহাজ আলী, নাঈম মিয়া ও নাদিম মিয়া। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, উত্ত্যক্ত ও ছাত্রী লাঞ্ছনার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শেরপুর প্রতিনিধিপাম অয়েল উদ্ধারঢাকার মতিঝিল থেকে ছিনতাই হওয়া ৩৮ ব্যারেল পাম অয়েল রাজশাহীতে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজশাহীর বোয়ালিয়া থানার পুলিশ নগরের মোল্লা ভবনের নিচতলায় অবস্থিত মেসার্স মইদুল স্টোর থেকে এই তেল উদ্ধার করে। পুলিশ মো. বাবু ও কাউসার হোসেন নামের দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী