সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজ্ঞাপন জারিপ্রজ্ঞাপন জারির ১০ দিন পরও নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আলতাফ হোসেনকে প্রত্যাহারের আদেশ কার্যকর হয়নি। নদী গবেষণা ইনস্টিটিউট সূত্র জানায়, গত ২৮ অক্টোবর সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখার উপসচিব কাজী আনোয়ারুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’ সম্প্রতি প্রথম আলোসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে আলতাফ হোসেনের দুর্নীতি-সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন ছাপা হয়। ফরিদপুর অফিসসাংস্কৃতিক উৎসব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রোববার থেকে চার দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে বিকেল পাঁচটায় মঞ্চনাটক প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের শুরু হয়। চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি আয়োজিত ‘বাঁধনহারা’ উৎসবে নাচ, গান, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘মাতো উচ্ছ্বাসে...সময় এখন তোমার...’ স্লোগানে শুরু হওয়া উৎসবের দ্বিতীয় দিন আজ সোমবার থাকছে সংগীত, আলোকচিত্র, কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতা। চুয়েট প্রতিনিধি।গণস্বাক্ষর অভিযানজামালপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার থেকে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ছাত্রসংগঠনটি এ কর্মসূচি হাতে নিয়েছে। জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন ভাষাসৈনিক কয়েস উদ্দিন। জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মাহমুদ বলেন, শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বুথ বসিয়ে ডিসেম্বর মাস পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ করা হবে। জামালপুর প্রতিনিধি