সংক্ষেপে সারা দেশ
সেমিনারদিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও পানিসম্পদ নিশ্চিত করণ’ শীর্ষক এক সেমিনার গত রোববার অনুষ্ঠিত হয়েছে। হাবিপ্রবির ভিআইপি সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আফজাল হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মিশেল ক্লার্ক। দিনাজপুর অফিসমাইকিংকক্সবাজারের রামু উপজেলায় সরকারি ভূমিতে তামাক চাষ না করার জন্য মাইকিং করেছে উপজেলা প্রশাসন। গত রোববার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ প্রচার চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, সরকারি নির্দেশ অমান্য করে কেউ তামাক চাষ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রামু (কক্সবাজার) প্রতিনিধিবসতঘর পুড়ে ছাইচট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব জলদাশপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গতকাল ১৫টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিউত্ত্যক্তের অভিযোগেগৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল রাজশাহী শহর থেকে মো. লাইজু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বোয়ালিয়া মডেল থানার এসআই মুনিরুল ইসলাম জানান, গত রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক লাইজুর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, লাইজু প্রতিদিন বাসার সামনে গিয়ে তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী