সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মশালাঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) ও ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের (সিসিডিবি) উদ্যোগে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ তথা মেট্রোরেল বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিদ্দিকবাজার কমিউনিটি সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডিটিসিবির প্রকল্প পরিচালক আনিসুর রহমান। এতে আরও বক্তব্য দেন পুনর্বাসন বিশেষজ্ঞ মো. মনিরুজ্জামান, ডিএইচইউটিএস-সিসিডিবির টিম লিডার সিলভেস্টার হালদার ও জাইকার প্রতিনিধি আশরাফুল আলম সরকার। বিজ্ঞপ্তি।যুদ্ধাপরাধের মামলাযশোরের মনিরামপুরে যুদ্ধাপরাধের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পৌর শহরের আবু বক্কার গাজী বাদী হয়ে গত মঙ্গলবার যশোর বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। আসামিরা হলো দুর্গাপুর গ্রামের ঈমান আলী বিশ্বাস, বিজয়রামপুর গ্রামের হাফিজ, পাতন গ্রামের মেহের আলী ওরফে জল্লাদ মেহের ও মাছনা গ্রামের আবুল হোসেন। আরজিতে বলা হয়, ওই আসামিরা ১৯৭১ সালে বাদীর ফুফাতো ভাই মাছনা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল ওলীম মোড়লের বাড়ি লুটপাটের পর তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। মনিরামপুর (যশোর) প্রতিনিধি। ধীরেন্দ্র কর্মকার অসুস্থনোয়াখালীর বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিক ধীরেন্দ্র কুমার কর্মকার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এখন রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ্র অধীনে ৩২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন। ধীরেন্দ্র কুমার দীর্ঘদিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তাঁর রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে আশীর্বাদ কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।