সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারসাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতী নদী থেকে বিডিআরের সদস্যরা এক যুবকের লাশ (২২) উদ্ধার করেছে। তাঁর পরিচয় জানা যায়নি। ৪১ রাইফেল ব্যাটালিয়নের পদ্মশাঁখরা বিডিআর ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে ইছামতী নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী তাঁদের খবর দেয়। বেলা আড়াইটার দিকে হাড়দ্দাহ এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।মানববন্ধনপিরোজপুরে দুই শিশুর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহরের টাউন ক্লাব সড়কে গতকাল শুক্রবার উদীচী শিল্পীগোষ্ঠী, সিডিআই নেটওয়ার্ক, পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোট, আমরাই পারি, রয়েল বেঙ্গল ফাউন্ডেশন ও মহিলা পরিষদের উদ্যোগে এ মানববন্ধন হয়। ৪ নভেম্বর কাউখালী উপজেলার সোনাকুর গ্রামের সাত বছরের শিশু ও অক্টোবর মাসে জিয়ানগর উপজেলার নলবুনিয়া গ্রামের আট বছরের এক শিশু নির্যাতনের শিকার হয়। পিরোজপুর প্রতিনিধি।গ্রেপ্তার ১ইডেন কলেজের ছাত্রী সাদিয়া নূর মিতা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহ আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলার অপর আসামি শ্রাবণী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহ আলমের নাম উল্লেখ করেন। ওইদিন রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। সাদিয়া নূর মিতা গত ৩০ আগস্ট নিখোঁজ হন। পরদিন বাড়ির পাশের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গোপালগঞ্জ প্রতিনিধি।গাঁজা উদ্ধারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি গ্যাস সিলিন্ডারে ভরে পাচারের সময় চার কেজি গাঁজা উদ্ধার করেছে বিডিআর। কসবা বিডিআর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার চান খান জানান, গতকাল শুক্রবার উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে গ্যাসের দুটি সিলিন্ডারভর্তি চার কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য ৪০ হাজার টাকা। তল্লাশি চলাকালে মাদক পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়।কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মর্মান্তিকনৈশকোচে করে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন মিঠু মিয়া (৩৫)। জানালা দিয়ে মাথা বের করে প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন। এ সময় হঠাৎ তাঁর মাথা গাইবান্ধা শহরের অদূরে সাকোয়া বেইলি ব্রিজের রেলিংয়ে আটকে যায়। এতে তাঁর শরীরও গাড়ির বাইরে চলে যায়। মাথা ও শরীরে প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ভোররাতে। নিহতের বাড়ি গাইবান্ধা শহরের ডেভিড কোংপাড়ায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গাইবান্ধা প্রতিনিধি