সংক্ষেপে সারা দেশ
গণপিটুনিতেকুমিল্লার চান্দিনা উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে মাছুম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আবু বকর সিদ্দিক (৩৬) নামে অপর এক ব্যক্তি আহত হন। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল সোয়া সাতটায় উপজেলার বারেরা এলাকায় দুটি গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাঁদের আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাছুম মারা যান। এ ব্যাপারে চান্দিনা থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা১৪৪ ধারা জারিরাজশাহীর পুঠিয়া উপজেলায় একই সময় ও একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির দুটি পক্ষ আজ রোববার শিলমাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে একই সময়ে সমাবেশ আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনোয়ার হোসেন আজ দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীমেয়াদ বৃদ্ধিপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১০-২০১১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pstu.ac.bd) এবং ০১৫৫৫৫৫৫০১৬, ০১৭২৯০৭৭৬০৪ ও ০১৭২৯০৭৭৭৭৭ নম্বরে ফোন করে ভর্তি সংশ্লিষ্ট সব তথ্য জানা যাবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ক ম মোস্তফা জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কার ৩রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহবুবুল করিম বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনকালে অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ সময় বড় জিলী দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মো. আয়াতুল ইসলামকে দায়িত্বে অবহেলার জন্য হল সুপারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। রাজবাড়ী সংবাদদাতা