সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভাবিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও লেখক ফরিদ উদ্দিন আহম্মদ চিশতির ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার তাঁর জন্মস্থান কুমিল্লার মুরাদনগর উপজেলার মুহাম্মদপুর গ্রামে এ অনুষ্ঠান হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও আলেম-ওলামারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।জেএমবি জঙ্গি আটকনিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও সাড়ে ৩১ বছর দণ্ডপ্রাপ্ত আসামি মোনায়েম হোসেনকে (৩৮) আটক করেছেন র্যা ব সদস্যরা। গতকাল সোমবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মোনায়েমকে আটক করা হয়। র্যা ব ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগমারার হাসানপুর গ্রামের নির্যাতিত ফজলুর রহমানের দায়ের করা জঙ্গি মদদদান ও চাঁদাবাজির মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, বিএনপির নেতা শীষ মোহাম্মদ, মোনায়েমসহ ২৫ জঙ্গির সাজা হয়।  বাগমারা (রাজশাহী) প্রতিনিধি