সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম পুলিশের মৃত্যুবাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য মাখন লাল হালদারের (৫৩) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে আন্ধারমানিক গ্রামের একটি গাছে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারসূত্রে জানা গেছে, দেনার টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন। বাগেরহাট প্রতিনিধি।ফেনসিডিলসহ গ্রেপ্তারচুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার একটি বাজার থেকে গত মঙ্গলবার ২২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গিয়াস উদ্দিন (৩৮) ও শফিকুল ইসলাম (৩২)। দর্শনা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ভারত থেকে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়া যাওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি। ছিনতাইকারী গ্রেপ্তারকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কাজিম আলী ও দীপু প্রামাণিক নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মথুরাপুর হোসেনাবাদ সড়কে চার ছিনতাইকারী মোর্শেদ নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র দেখিয়ে টাকা ও মুঠোফোন কেড়ে নেয়। এ সময় আশপাশের মানুষ ছিনতাইকারীদের ধাওয়া করে কাজিম ও দীপুকে আটক করে পুলিশে দেয়। কুষ্টিয়া অফিস। লাশ উদ্ধাররংপুরের বদরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি রেলসেতুর কাছ থেকে গতকাল শুক্রবার রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি রংপুর শহরের মুলাটল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, লাশের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি। নাম পরিবর্তননোয়াখালীর সেনবাগ উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ তরিক উল্লাহ বীর বিক্রম’ করা হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা গতকাল শুক্রবার প্রথম আলোর কাছে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। নোয়াখালী অফিস।