সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রামাণ্যচিত্র উৎসবচট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে গতকাল শনিবার ১১ দিনব্যাপী প্রামাণ্যচিত্র উৎসব শুরু হয়েছে। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। বিকেলে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পক্ষে গুরুপদ চক্রবর্তী উৎসবের উদ্বোধন করেন। এতে ফরাসি, বাংলাদেশের ছবিসহ ১০টি দেশের ১৩টি প্রামাণ্যচিত্র দেখানো হবে। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ছয়টায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামসন্ত্রাসী গ্রেপ্তারপটুয়াখালীর গলাচিপা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. ইব্রাহীম মুন্সিকে (৪০) গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গত শুক্রবার উপজেলার মাঝগ্রামে ইব্রাহীমের নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্পের উপপরিচালক মেজর কাজী সমশের উদ্দিন জানান, ইব্রাহীম একটি হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি। তাঁর বিরুদ্ধে হত্যাসহ দাঙ্গা, দস্যুবৃত্তি ও ধর্ষণের মামলা রয়েছে। পটুয়াখালী অফিস ও গলাচিপা প্রতিনিধিনিন্দা ও উদ্বেগখুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে নগরের খালিশপুরের মাসুদ হত্যা মামলার আসামি টাইগার জলিল ও তাঁর সহযোগীরা গত শুক্রবার রফিকুলের ওপর হামলা চালান। তাঁরা রফিকুলকে হত্যা করারও হুমকি দেন। নেতারা এ ঘটনার বিচার দাবি করেন। নিজস্ব প্রতিবেদক, খুলনাগণপাঠাগারকিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে গণপাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহমদ এই পাঠাগার উদ্বোধন করেন। ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব তাড়াইল এর উদ্যোগে উপজেলা সদরের ভাড়া করা একটি বাড়িতে এই পাঠাগার চালু করা হলো। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিআমদানি-রপ্তানি শুরুপাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে। পবিত্র ইদুল আজহা উপলক্ষে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডিয়াম সদস্য আজিজুর রহমান জানান, আজ থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিলাশ উদ্ধারসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গত শুক্রবার রাতে জেসমিন (১৮) নামের এক পোশাকশ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বোগলা নেপালকুটি গ্রামের মুক্তিযোদ্ধা আবদুুল বারিকের মেয়ে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, গতকাল শনিবার দুপুরে জেসমিনের স্বজনেরা লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠনো হয়। সুনামগঞ্জ প্রতিনিধিশিশুর লাশ উদ্ধারকিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেহুন্দা গ্রামের ধানখেত থেকে আনুমানিক ১১ বছরের ওই শিশুর লাশ উদ্ধার করে করিমগঞ্জ থানার পুলিশ। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ