সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা উৎসবকুমিল্লার মুরাদনগর উপজেলার স্থানীয় ‘ভিলেজ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি’ (ভিউজ) সম্প্রতি এক ব্যতিক্রমী পরীক্ষা উৎসবের আয়োজন করে। আকুবপুর ইউনিয়নের মেটংঘর উচ্চবিদ্যালয় মাঠে এ পরীক্ষায় আটটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ৩৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকেরা জানান, ১১ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য প্রথম আলোতে প্রকাশিত বিশেষ সংখ্যায় মুহম্মদ জাফর ইকবালের ‘এই পরীক্ষা হলো একটা উৎসবের মতো’—এ কথায় অনুপ্রাণিত হয়ে এ পরীক্ষার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি। আটক ৭সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাত বাংলাদেশিকে বিডিআর সদস্যরা আটক করেছেন। গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার গাজীপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পচন দাস, রাশেদুল ইসলাম, আবদুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম ও আবুল কাশেম। সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ বলেন, এ ঘটনায় বিডিআর মামলা করেছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা