সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠিতখাগড়াছড়ির পর্যটন মোটেল হলরুমে গতকাল মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ১৬ সদস্যের সচেতন নাগরিক কমিটি (সনাক) গঠন করা হয়। শিক্ষাবিদ অনন্তবিহারী খীসাকে কমিটির আহ্বায়ক এবং লালসা চাকমা ও ধর্মরাজ বড়ুয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সভায় টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক রাবেয়া রওশন, অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক রঞ্জনেশ্বর হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি প্রতিনিধিনাম ঘোষণাযশোর জেলা জাতীয় পার্টির সভাপতির পদে শরিফুল ইসলাম ওরফে সরু চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আলতাফ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ওই দুজনের নাম ঘোষণা করেন। এ সময় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবীব, কাজী ফিরোজ রশীদ ও দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। যশোর অফিস।কম্পিউটার প্রশিক্ষণ কোর্সঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যদের উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ কোর্স (ওয়ার্ড প্রসেসিং ও ইন্টারনেট, কোয়ার্ক এক্সপ্রেস, ফটোশপ ও ইলাস্ট্রেটর) শুরু হচ্ছে আগামী ৭ ডিসেম্বর। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজিত এ কোর্সে অংশ নিতে ইচ্ছুক সদস্যদের আগামী ৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সুমন ইসলাম (আমার দেশ), খায়রুল আলম (সমকাল), শাহানা শিউলী (যুগান্তর) ও আল মামুনের (ইত্তেফাক) সঙ্গে যোগাযোগ করা যাবে। ক্লাস হবে শনি ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে। দুই মাসব্যাপী এ কোর্স অনুষ্ঠিত হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শুক্রাবাদ ক্যাম্পাসে। বিজ্ঞপ্তি।