সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহ-উপাচার্য নিযুক্তরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল বুধবার তাঁকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন। মোহাম্মদ ফায়েক উজ্জামান গতকাল সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান অধিকতর বৃদ্ধি করাসহ শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিআটক ২রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ঘিলাছড়ি গ্রামের সুমন চাকমা (২২) ও বাঙালকাবা গ্রামের মংপ্রু মারমা (২০)। বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হবে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিলাশ উদ্ধার চাঁদপুরের হাইমচর উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণলালের (৪৮) লাশ গত মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন আক্তার বলেন, কৃষ্ণলাল মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, কৃষ্ণলালের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। চাঁদপুর প্রতিনিধিকম্পিউটার চুরিযশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সাইবার সেন্টার থেকে ঈদের ছুটিতে তিনটি নতুন কম্পিউটার চুরি হয়েছে। এ ব্যাপারে গতকাল বুধবার কলেজের উপাধ্যক্ষ এবাদুল হক যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম শফিউল্লাহ বলেন, এ ব্যাপারে নিরাপত্তাপ্রহরীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারের জন্য কম্পিউটারের দোকান ও মেরামত কেন্দ্রেও অভিযান চালানো হচ্ছে। যশোর অফিস