সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনচট্টগ্রামে প্রবর্ত্তক সংঘ রক্ষার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। সমাবেশে বক্তারা ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত এ জায়গা রক্ষার দাবি জানিয়ে বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রবর্ত্তক সংঘকে টুকরো টুকরো করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে। সমাবেশে বক্তব্য দেন শুকময় চক্রবর্তী, মৃদুল গুহ, চন্দন তালুকদার, ওয়ার্ড কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার, এ এফ কবির আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।দুই ছাত্র আটকদুটি ধারালো অস্ত্রসহ বরিশাল ব্রজমোহন কলেজের দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মো. শিব্বির হোসেন ও হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. রাকিবুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার সময় ব্রজমোহন কলেজের মুসলিম ছাত্রাবাসের সামনে ঘোরাঘুরি করছিলেন ওই দুই ছাত্র। ছাত্রাবাসের অন্য ছাত্রদের সন্দেহ হলে তাঁরা কোতোয়ালি মডেল থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। বরিশাল অফিস।সন্ত্রাসী আটককুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডী বাজার থেকে জাল টাকা, গুলিসহ আতাউল ইসলাম (২৭) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খলিশাকুণ্ডী বাজারের মা ফার্মেসির সামনে থেকে ১৮টি ৫০০ ও চারটি ১০০ টাকার জাল নোট এবং একটি পিস্তলের গুলিসহ আতাউলকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। কুষ্টিয়া অফিস।জামিন নামঞ্জুরপুলিশের অস্ত্র লুট মামলার আসামি জেএমবির সদস্য বোরহান উদ্দীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম গোলাম মোস্তফার আদালতে বোরহান উদ্দীনের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। উল্লেখ্য, ২০০৩ সালের ১৪ আগস্ট ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় জঙ্গিরা তিনটি অস্ত্র ও গুলি এবং বেতারযন্ত্র (ওয়াকিটকি) লুট করে। জয়পুরহাট প্রতিনিধি।