সংক্ষেপে সারা দেশ
ভর্তির শেষ দিনচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের মেধাতালিকা থেকে ভর্তি শেষ হচ্ছে কাল রোববার। আগে এক দিনে ভর্তি-প্রক্রিয়া শেষ করা হলেও ভর্তি ইচ্ছুকদের সুবিধার্থে এবার থেকে সময় বাড়িয়ে তিন দিন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কাল মেধাতালিকা ৩৮৩-৫৭০ পর্যন্ত ভর্তি করানো হবে। এ ছাড়া যেসব শিক্ষার্থী প্রথম দুই দিন (২৩ ও ২৪ নভেম্বর) ভর্তি হতে পারেননি, যথাযথ কারণ দেখিয়ে অনুমতি সাপেক্ষে তাঁরাও কাল ভর্তি হতে পারবেন। চুয়েট প্রতিনিধি, চট্টগ্রামনির্বাচন সম্পন্নচুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মহাজোট-সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদক এবং একজন যুগ্ম সম্পাদকসহ ছয়টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের প্রার্থীরা দুটি সহসভাপতি ও একটি যুগ্ম সম্পাদকসহ নয়টি পদে জয়লাভ করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম ও আবুল বাশার নির্বাচিত হন। চুয়াডাঙ্গা প্রতিনিধিবাঘের আক্রমণেসুন্দরবনে বাঘের আক্রমণে জামাল সানা (৩২) নামের এক জেলে নিহত হয়েছেন। তাঁর বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার চার নম্বর কয়রা এলাকায়। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবনের আলকি এলাকার খালে মাছ ধরার সময় জামালকে বাঘে ধরে নিয়ে যায়। এ সময় সঙ্গী জেলেরা ভয়ে তাঁর সন্ধানে যেতে পারেননি। পরে তাঁদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের লোকজন গতকাল শুক্রবার সকালে জামালের লাশ উদ্ধার করেন। নিজস্ব প্রতিবেদক, খুলনা