সংক্ষেপে সারা দেশ
যুবকের লাশ উদ্ধারহবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের একটি চা-বাগান থেকে গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। মাধবপুর থানার পুলিশ জানায়, লাশের গলাকাটা ও মাথায় জখমের তিনটি চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ গতকাল হবিগঞ্জ সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহীর গোদাগাড়ি উপজেলায় শরিফুল ইসলাম ও সামাউল নামে মাদকদ্রব্যের দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গতকাল শনিবার ভোরে চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রাম থেকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে গোদাগাড়ী থানায় চারটি মামলা রয়েছে। একই দিন উপজেলার ফরহাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে সামাউলকে ২২ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।