সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষমাণ তালিকা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তির জন্য কৃতকার্য শিক্ষার্থীদের প্রথম অপেক্ষমাণ তালিকা গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। এ তালিকায় মেধাক্রম অনুসারে ৩১২ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এই শিক্ষার্থীদের ৬ ডিসেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট ও প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রদর্শন করে বিকেল সাড়ে চারটার মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি হতে বলা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে। চুয়েট প্রতিনিধিরাইফেলসহ গ্রেপ্তারকক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শনিবার রাতে আবু আহমদ নামের এক ব্যক্তিকে একটি রাইফেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল উদ্দিন জানান, আঁধার ঘোনার পূর্ব গোদার পাড় এলাকায় আবু আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে তাকে ধরা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিনির্বাচন অনুষ্ঠিত গতকাল শনিবার জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৭টি পদের মধ্যে বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়লাভ করেছে। আওয়ামী লীগের সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গ্রন্থাগার সম্পাদকসহ তিনটি সদস্যপদে পদে জয় লাভ করেছে। মতিউর রহমান সভাপতি ও রফিকুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জয়পুরহাট প্রতিনিধিতারিখ পরিবর্তনময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ২৯ নভেম্ব্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি