সংক্ষেপে সারা দেশ
প্রাক্তন ছাত্রছাত্রী মেলাগাইবান্ধা সরকারি কলেজে ১৯৪৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত অধ্যয়নকারী শিক্ষার্থীদের নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ‘প্রাক্তন ছাত্রছাত্রী মেলা-২০১১’। গতকাল সোমবার উদ্যাপন কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিলনমেলা উপলক্ষে শাহজাদ হোসেন, ফিরোজা বেগম, ফারুকুল ইসলাম, আমিনুল ইসলামকে কো-চেয়ারপারসন ও আবদুল মান্নাফকে সদস্যসচিব করে ৫০ সদস্যবিশিষ্ট মিলনমেলা উদ্যাপন কমিটি এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। উল্লিখিত সময়ে অধ্যয়নকারী শিক্ষার্থীদের নির্ধারিত নিবন্ধন ফরম সংগ্রহ ও নাম তালিকভুক্ত করার জন্য ০১৭১৪-৭০৭০৩১, ০১৭২০-৫১৭৮৭৬, ০১৭১২-৫৩৭৫০১ মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।ইউপি সদস্য উদ্ধারঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউপি সদস্য আবদুর রাজ্জাককে অপহরণের চার দিন পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে তাড়াশ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তফিজ উদ্দিনের পেঙ্গুয়ারী গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।