সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিদর্শনঅর্ডিন্যান্স কোরের ষষ্ঠ ‘কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক ও ৩০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন গতকাল মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুুর সেনানিবাসের অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল (এসিঅ্যান্ডএস) পরিদর্শন করেছেন। এর আগে তিনি মুক্তিযুদ্ধে কোরের শাহাদাৎবরণকারী সদস্যদের স্মৃতির উদ্দেশে নির্মিত ‘রক্ত সোপানে’ পুষ্পস্তবক অর্পণ করেন। আইএসপিআর।উদ্বোধনআত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলম ভবনটির উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম বজলুল হোসেন। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।