সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ স্মরণে যশোরের কেশবপুর উপজেলায় গতকাল বুধবার শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয়েছে। উপজেলার পাঁজিয়া ইউনিয়নে ১৯৭১ সালের এই দিনে (১ ডিসেম্বর) স্থানীয় সাত মুক্তিযোদ্ধাকে স্বাধীনতাবিরোধীরা হত্যা করে। তাঁদের সন্তানদের উদ্যোগে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে। গতকাল এর নির্মাণকাজ উদ্বোধন করেন যশোর-৬ আসনের সংসদ সদস্য আবদুল ওহাব। কেশবপুর (যশোর) প্রতিনিধিদায়িত্ব গ্রহণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, সহ-উপাচার্য অধ্যাপক নূরুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিযৌথ প্রশিক্ষণশীতকালীন যৌথ প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট আগামী ৫ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত নানা ধরনের বিস্ফোরক দ্রব্য ফায়ার করবে। এ কার্যক্রম নারায়ণগঞ্জের নতুন চর ও চর বল্লকী (সদর থানা), রূপগঞ্জ ও মুরাপাড়া (রূপগঞ্জ থানা), মহিশের চর ও বিবির কান্দি (সোনারগাঁও থানা) এবং নানকি (কাঁচপুর থানা), কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং মুন্সিগঞ্জের কালিপুরে (সদর থানা) পরিচালিত হবে। আইএসপিআর।