সংক্ষেপে সারা দেশ
কবিতা মেলাকক্সবাজার শহরে আগামীকাল শনিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় দরিয়ানগর কবিতা মেলা। এতে বাংলাদেশসহ নয়টি রাষ্ট্রের দুই শতাধিক কবি অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেলা উদ্যাপন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী কামরুল হাসান এ কথা জানান। সম্মেলনে বলা হয়, শনিবার সকাল সাতটায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর শপথ গ্রহণ, ঘোষণাপত্র পাঠ এবং বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।ছয়টি ঘর পুড়ে গেছেচট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালিশহরের ইসহাক সওদাগরপাড়ায় গতকাল বৃহস্পতিবার আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা গেছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামদুর্ঘটনায় নিহত ৩ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরায় গতকাল বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে। ঢাকা থেকে নোয়াখালীগামী জোনাকি এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন বাসযাত্রীর সবাই পুরুষ। তাদের কারও পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রায়পুরার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি