সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওড়না পেঁচিয়েরাজশাহীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এমিলি নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এমিলি তাঁর মামার সঙ্গে গতকাল সকাল পৌনে ১০টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় রাজশাহী নার্সিং ইনস্টিটিউটে যাওয়ার পথে নগরের গেটার সড়ক এলাকায় পৌঁছালে তাঁর গলায় ওড়না পেঁচিয়ে যায়।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।বনদস্যু গ্রেপ্তারবাগেরহাটের মংলা উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ সেলিম খান (৩০) নামের এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে মংলা থানার পুলিশ উপজেলার জয়মণি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।  মংলা (বাগেরহাট) প্রতিনিধি।কর্মশালাসহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন স্থানীয়করণের উদ্দেশ্যে গতকাল পিরোজপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমীন। বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের জ্যেষ্ঠ সহকারী প্রধান মিজানুল হক, পিআরএস অ্যান্ড এমডিজি প্রকল্পের কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি কর্মকর্তা শহীদুল ইসলাম খান প্রমুখ।  পিরোজপুর প্রতিনিধি।গ্রেপ্তারনড়াইলে বাহারুল মোল্যা (২৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে লোহাগড়া উপজেলার শিয়েরবর হাট থেকে বাহারুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে বাহারুল এলাকায় মাদক বিক্রি করার সময় হোসেনপুর গ্রামের মোনাক্কা বিল্লাহ প্রতিবাদ করেন। পরে বাহারুল ও তাঁর সঙ্গীরা গত ১৩ অক্টোবর রাতে মোনাক্কার ওপর হামলা চালান।  নড়াইল প্রতিনিধি।স্মরণিকা প্রকাশমুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের ৭০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার স্মরণিকা প্রকাশ করা হয়েছে। গতকাল কলেজের আশুতোষ হলে এ উপলক্ষে এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক সুখেন ব্যানার্জী। এ সময় উপস্থিত ছিলেন সদ্যবিদায়ী অধ্যক্ষ অধ্যাপক প্রবীর কমার গাঙ্গুলী, উপাধ্যক্ষ ও প্রকাশনার সম্পাদক শাহজাহান মিয়া, এম মতিন প্রমুখ। প্রকাশনাটিতে ঐতিহ্যবাহী কলেজের ইতিহাস ও ঐতিহ্য স্থান পায়।  মুন্সিগঞ্জ প্রতিনিধিদেয়াল থেকে পড়ে মৃত্যুচুরি করার উদ্দেশ্যে দেয়াল বেয়ে বাড়ির তৃতীয় তলায় ওঠার সময় পড়ে গিয়ে স্মরণ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রেববার গভীর রাতে কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার ঊষা রানীর বাড়িতে চুরি করতে গেলে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি