সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচিতি সভাবাংলাদেশ ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা টেকনোলজিস্ট পরিষদ (স্বামেপ) মনোনীত আলমাছ-আশীষ-মহব্বত প্যানেলের পরিচিতি সভা গতকাল মঙ্গলবার আইপিএইচ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া মেডিকেল টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দান, নতুন পদ সৃষ্টির মাধ্যমে বেকার মেডিকেল টেকনোলজিস্টদের জরুরি ভিত্তিতে নিয়োগের আশ্বাসসহ অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। স্বামেপের সভাপতি মো. শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব শারফুদ্দিন আহমেদসহ আলমাছ-আশীষ-মহব্বত প্যানেলের নেতারা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।কুপিয়ে জখমফরিদপুরে প্রকাশ্যে নাজমুল নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরের চরকমলাপুর এলাকার রামকৃষ্ণ মিশনের একটি গলিতে তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে নাজমুলকে কুপিয়ে ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমুলের বাড়ি শহরের লক্ষ্মীপুর এলাকায়। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।কারাদণ্ডগোপালগঞ্জে লাইলী বেগম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত গতকাল গোপালগঞ্জ শহরতলির ইসলামপাড়া থেকে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লাইলী বেগমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এলিজ সারমিন তাঁকে দেড় বছরের কারাদণ্ডাদেশ দেন। মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গোপালগঞ্জ প্রতিনিধি।বিক্ষোভ মিছিলকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষকের গাড়িতে ককটেল হামলার প্রতিবাদে গতকাল ওই বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। সকাল ১০টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের (আইন অনুষদ) সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের ভেতর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। গত রোববার রাতে ওই বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান মণ্ডলের গাড়িতে ককটেল হামলা চালানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।