সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামেপের পাঁচজন বহিষ্কারসংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের (স্বামেপ) কেন্দ্রীয় পরিষদ থেকে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন সহসভাপতি আলমগীর হোসেন, আবদুর রহমান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম বিজ্ঞানবিষয়ক সম্পাদক মোজাহার আলী ও সদস্য এনামুল হক। গতকাল সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বহিষ্কৃতদের একজন আবদুর রহমান বলেছেন, আমাদের তো কেউ কোনো নোটিশই করেনি। বহিষ্কার কীভাবে করবে? তবে স্বামেপের সভাপতি শাহজাহান সিদ্দিকী বলেছেন, তাঁদের নোটিশ দিয়ে বিধিমোতাবেকই বহিষ্কার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।ভর্তি পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বি ইউনিট, দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ ইউনিট এবং দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেলাইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি-এনভায়রনমেন্ট এবং সোশ্যাল ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গত মঙ্গলবার দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়। মেলার উদ্দেশ্য ছিল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর সামাজিক ও পরিবেশবিষয়ক ভূমিকা তুলে ধরা। মেলার সমাপনী পর্বে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট মোহাম্মদ ফরাসউদ্দিন। দেশের বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো এই মেলায় অংশ নেয়। মেলায় জুরি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। বিজ্ঞপ্তি।