সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র উৎসব শুরুচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব এবং শিক্ষার্থীদের বাছাই করা আলোকচিত্র নিয়ে প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয়েছে। চুয়েটের চলচ্চিত্রবিষয়ক সংগঠন ফিল্ম সোসাইটি আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম। প্রদর্শনীতে ১৫ জন আলোকচিত্রীর মোট ৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে এবং তিন দিনে ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। চুয়েট প্রতিনিধিনেতা গুলিবিদ্ধকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুমহাল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে পৌর যুবলীগের আহ্বায়ক মো. আসাদুজ্জামান (৪০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার নওদাপাড়া ক্লিক মোড়ে ওই যুবলীগ নেতার বাড়িতে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, আসাদুজ্জামান নামে একজন আহত হয়েছেন। তবে গুলিবিদ্ধ কি না তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কুষ্টিয়া অফিসচারজনের কারাদণ্ডফরিদপুর শহরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা এলাকায় গতকাল বৃহস্পতিবার ১৬ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন আরিফুর রহমান, সাব্বির হোসেন, আরিফুল ইসলাম ও মো. নিজাম। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিসশোভাযাত্রা পিরোজপুরে গতকাল বৃহস্পতিবার দুর্নীতিবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও কয়েকটি বেসরকারি সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা মঞ্চে গিয়ে এটি শেষ হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি