সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর নিহতচট্টগ্রাম নগরে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক কিশোর নিহত ও আরেক যুবক আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় টেম্পুর ধাক্কায় এক কিশোর গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামমুক্ত দিবসনানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল নড়াইল মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় জেলা শহরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় চত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পকলা একাডেমীতে জেলা কমান্ডার এস এম গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংসদ এস কে আবু বাকের, জেলা প্রশাসক আনোয়ার হোসেন প্রমুখ। নড়াইল প্রতিনিধি।ডাকাত আটককুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জনতার হাতে ডাকাত দলের এক সদস্য আটক হয়েছেন। পুলিশ জানায়, গতকাল ভোরে উপজেলার মহারাজপুরে ফেরদৌস আলী নামের এক ব্যক্তির বাড়িতে ১৫-১৬ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা বাড়ির সবাইকে জিম্মি করে দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে। একপর্যায়ে বাড়ির মালিক ফেরদৌস প্রতিরোধ করতে গেলে ডাকাতেরা তাঁকে কুপিয়ে জখম করেন। কুষ্টিয়া অফিস।