সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগপূর্তি উৎসবরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ফোকলোর বিভাগের দুই দিনব্যাপী যুগপূর্তি উৎসব। গতকাল সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আবদুল খালেক। পরে ক্যাম্পাসে শোভাযাত্রা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল হাসান চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।দলকে পরিবর্তনআওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগ যে দল সেই দল দিয়ে দিনবদল করা সম্ভব নয়। এই দলকে পরিবর্তন করতে হবে। গতকাল শনিবার পুলিশ হল মিলনায়তনে রংপুর বিভাগের আট জেলার ৫৮ উপজেলার প্রচার, প্রকাশনা ও তথ্য-গবেষণা সম্পাদকদের নিয়ে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম। নিজস্ব প্রতিবেদক, রংপুর।কাঠুরিয়ার মৃত্যুকক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল শনিবার বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কাঠুরিয়া মারা গেছেন। এলাকাবাসী জানান, গতকাল উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ে কাঠ সংগ্রহকালে একদল কাঠুরিয়ার সামনে একটি বন্য হাতি পড়ে যায়। হাতির তাড়া খেয়ে মো. বেলাল একটি গাছে উঠলে হাতি গাছ উপড়ে ফেললে তিনি মাটিতে পড়ে যান। তখন হাতির পায়ে পিষ্ট হয়ে বেলাল মারা যান। এ সময় মনাক চাকমা আহত হয়েছেন। বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।