সংক্ষেপে সারা দেশ
কাঠবোঝাই ট্রাক আটকচট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় দারোগারহাট বাজার থেকে বন বিভাগের কর্মীরা গতকাল রোববার সকালে চোরাই কাঠবোঝাই একটি ট্রাক আটক করেছে। বন বিভাগ সূত্র জানায়, ট্রাক থেকে প্রায় ৮০ ঘনফুট কেওড়া কাঠ আটক করা হয়। এ সময় চালক ট্রাক রেখে পালিয়ে যায়। বন বিভাগের এ অভিযানে নেতৃত্ব দেন বারইয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আখতার কামাল এবং বড়তাকিয়া বিট কর্মকর্তা আশিক আহমেদ। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামপতাকা বৈঠকভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বিএসএফের মধ্যে পাতাকা বৈঠক হয়েছে। গতকাল রোববার সাতক্ষীরা সীমান্তের ভোমরা বন্দর এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ বৈঠক হয়। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন কল্যাণী ৪৭ বিএসএফ ব্যাটালিয়নের কামান্ড্যান্ট ধীরেন্দ্র কুমার ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা