সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মাদকদ্রব্যের ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ভ্র্যাম্যমাণ আদালত উপজেলার আলীনগরের আবদুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম খালেককে ওই সাজা দেন। তাঁকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।  নোয়াখালী অফিস।আটক ২রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কামরুল ইসলাম ও জাকির হোসেন নামে ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শিবিরের ওই দুই কর্মী নিজ নিজ বিভাগে ক্লাস করতে গেলে ছাত্রলীগের কর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আটক কর্মীরা পুলিশের ওপর হামলা ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যায় জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।লাশ উদ্ধারযশোরে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে সদর উপজেলার শাহাপুরের পশ্চিমপাড়ার একটি মেহগনি বাগানে ওই বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারলে হাসপাতালে পাঠানো হয়েছে।  যশোর অফিস।ডিএসইসির নির্বাচন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভা ও নির্বাচন-২০১০ আগামী ২৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সাধারণ সভা ও একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ডিএসইসির নির্বাচন কমিশনার ও দৈনিক যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল আলম গতকাল সোমবার নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী, দৈনিক আমার দেশ-এর বার্তাকক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ১৮ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর দুপুর ১২টায়। প্রার্থিতা প্রত্যাহার ২০ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ ডিসেম্বর। বিজ্ঞপ্তিছাত্রদলের বিক্ষোভঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে সংগঠনটি এ কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। মিছিলটি চারুকলা অনুষদের সামনে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে ওই জায়গায়ই সমাবেশ করেন তাঁরা।  বিশ্ববিদ্যালয় প্রতিবেদকলাশ উদ্ধ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচিত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী জানান, গতকাল সোমবার দুপুরে মেঘনা নদীর পাড় ঘেঁষে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর পরনে ছিল কালো সালোয়ার ও টিয়া রঙের কামিজ। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি