সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তারজোরপূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে জোরপূর্বক ধান কাটার অভিযোগে মামলা করেন একই ইউনিয়নের সাইফুল হক। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।সন্ত্রাসী গ্রেপ্তারসাতক্ষীরার তালা উপজেলায় গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী উজির আলী মোড়লকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ১১টায় উপজেলার শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তালা থানার উপপরিদর্শক ইউনুস আলী জানান, উজির আলী চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে আটটি মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।হরিণ আটকব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বগাবাড়ী গ্রামে একটি হরিণ আটক করেছে স্থানীয় লোকজন। এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ওই গ্রামের কফিল উদ্দিনের বাড়ির কাছের একটি পুকুরে একটি হরিণ এসে পড়লে এলাকাবাসী সেটিকে আটক করে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।