সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন পোহাতে গিয়ে চট্টগ্রাম নগরের লাভ লেইনে গত মঙ্গলবার রাতে শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছিলেন অজ্ঞাত এক তরুণী (১৮)। অসাবধানতাবশত ওই আগুন তাঁর গায়ের কাপড়ে লাগে। সেখান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় রাত ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে অজ্ঞাতনামা তরুণীটিকে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামমুক্তিযোদ্ধাদের সম্মাননারাজশাহীতে ১৫ আদিবাসী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা। গতকাল বুধবার রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক রাজকুমার শাও। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিচালক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিটের কমান্ডার সাইদুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল মারান্ডি প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।অস্ত্রসহ আটকবান্দরবানে আলীকদম উপজেলার ক্রোকপাতা ঝিড়ি এলাকায় সেনাবাহিনী গতকাল বুধবার আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে। সেনাবাহিনী সূত্র জানায়, তাঁর কাছ থেকে একটি জি-৩ রাইফেল, ১২টি গুলি ও সামরিক পোশাক উদ্ধার করা হয়েছে। বান্দরবান প্রতিনিধি।ভর্তি পরীক্ষাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘গ’ ও ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক বলেছেন, শিগগিরই পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu) দেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।