সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারচাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার উত্তর ইউনিয়নের নায়নগর এলাকা থেকে গত বুধবার হোসেন মিয়াজী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত হোসেন মিয়াজীর পরিবার জানায়, হোসেন মানসিক ভারসাম্যহীন ছিল। তিনি কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চাঁদপুর প্রতিনিধি।যুবক গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দের কাটাখালী বাজার থেকে গত বুধবার জেএমবি সন্দেহে মো. মাসুম (৩০) নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বণিকপাড়া গ্রামে। গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) শামিনুল হক জানান, গতকাল বৃহস্পতিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মাসুমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।