সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য সম্মেলন ‘মুক্ত জীবনের স্বপ্ন নিয়ে এসো জীবনের সাথে জীবন মেলাই’ স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় গতকাল শনিবার দ্বিতীয় খুলনা বিভাগীয় সাহিত্য সম্মেলন শেষ হয়েছে। বিভাগের ১০ জেলার কবি ও সাহিত্যিকেরা এতে অংশ নেন। গত শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর নজরুল মঞ্চে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন কবি মুহাম্মদ নূরুল হুদা। জেলা সাহিত্য পরিষদ এ সম্মেলনের আয়োজন করে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।বধ্যভূমি পরিদর্শন১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তৎকালীন ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কর্মরত ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল শনিবার কুমিল্লার লাকসাম বধ্যভূমি পরিদর্শন করেছে। দলের নেতৃত্ব দেন লে. জেনারেল (অব.) এস পি এম ত্রিপাঠি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রিতম সিং। এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা অঞ্চলের উদ্যোগে লাকসাম রেলওয়ে ক্লাব মাঠে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। চুক্তি স্বাক্ষরখুলনা মহানগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সিঙ্গাপুরের রেনেভো টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগর ভবনে কেসিসির পক্ষে মেয়র তালুকদার আবদুল খালেক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ এবং রেনেভো টেকনোলজিসের পক্ষে সংস্থার চেয়ারম্যান লেনি এন্ডারসন চুক্তিতে স্বাক্ষর করেন। নিজস্ব প্রতিবেদক, খুলনা।সম্মেলন ১৩ বছর পর বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শহরের কান্দিরপাড়ের বীরচন্দ্র নগর মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহার উদ্দিন। সম্মেলনে ৪৫ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম আলকাসুর রহমান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা। হত্যার অভিযোগচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাসুদ আলম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, উপজেলার ফনিসাইর গ্রামের মাসুদের পরিবারের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলামের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার বিকেলে মাসুদ তাঁদের জমি চাষ করার সময় নুরুল ও তাঁর সহযোগীরা মাসুদকে রড দিয়ে পিটিয়ে ফেলে যায়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি।