সংক্ষেপে সারা দেশ
প্রদর্শনীবিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চার দিনব্যাপী মুক্তিযুদ্ধবিষয়ক চিত্র প্রদর্শনী গতকাল রোববার শেষ হয়েছে। শমশেরনগর দুরন্ত স্পোর্টিং ক্লাব ও সোশিও-ইকোনমিক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির (সিউয়া) উদ্যোগে ১৬ ডিসেম্বর উপজেলার শমশেরনগরের এএটিএম উচ্চবিদ্যালয়ে এ প্রদর্শনী শুরু হয়। গতকাল বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রদর্শনী শেষ হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিমামলাজননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার মওলানা ভাসানীর নাতি ও ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাদী হয়ে টাঙ্গাইলের বিচারিক হাকিমের আদালতে এই মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে অধ্যাপক জুলফিকার মতিনের বিরুদ্ধে সমন জারি করেছেন। টাঙ্গাইল অফিস