সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজতেমামানিকগঞ্জের ছিদ্দিকনগরের মানিকগঞ্জ দরবার শরিফে ২২ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তা’লিমে যিকর, মানিকগঞ্জ দরবার শরিফের উদ্যোগে এ বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। এতে দোয়া পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী। দেশ-বিদেশের বহু আলেম ওলামারা এ ইজতেমায় বয়ান করবেন। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধারবরগুনার আমতলী উপজেলায় মো. মিজানুর রহমান (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার আঙ্গুলকাটা গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢাল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক জানান, নিহত মিজানুর পেশায় শ্রমিক। তিনি গুলিশাখালী গ্রামের আহম্মদ গাজীর ছেলে। তাঁর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  নিজস্ব প্রতিবেদক, বরগুনা ও আমতলী প্রতিনিধি।জব্দকক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে অবৈধভাবে আসা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। বিডিআর সূত্রে জানা গেছে, গত রোববার রাত আটটায় নাফ নদীর আড়াই নম্বর স্লুইসগেট এলাকায় মিয়ানমার থেকে অবৈধভাবে আসা ৫২টি গরুর চামড়া, দুটি কাঠের নৌকা জব্দ করা হয়। এ ছাড়া একই দিন রাত নয়টায় উপজেলার নাইট্যংপাড়া এলাকা থেকে পাঁচ হাজার ২০০টি লুঙ্গি জব্দ করা হয়েছে।  টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।শোভাযাত্রাআঘাতজনিত শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজধানীতে একটি শোভাযাত্রা বের করা হয়। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) মিরপুরের কালশি রোড থেকে এই শোভাযাত্রার আয়োজন করে। এরপর পুরস্কার বিতরণ করা হয়। সিআইপিআরবির পরিচালক সাইদুর রহমান মাশরেকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি।