সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুট মিলে আগুনচট্টগ্রাম নগরের কাট্টলি এলাকায় গতকাল মঙ্গলবার এ কে খান জুট মিলে আগুন লেগে পাট, পাটজাত দ্রব্য ও মেশিন পুড়ে গেছে। এতে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে কারখানার মেশিন চালু করার সময় বিদ্যুতের সুইচবোর্ডে আগুন লেগে যায়। এতে শ্রমিক ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি সাড়ে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামপুনর্মিলনীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের (১৯৮১-৮২) শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর। ওই দিন সকাল নয়টায় ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকার অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে মুঠোফোন নম্বরে (০১৭১১৫৪৫২৯১, ০১৭১১০৪৬৬৩৩, ০১১৯৯৮৫৯৪৫৯) শিক্ষার্থীদের যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন পুনর্মিলনী কমিটির সদস্য মো. গোলাম রব্বানী। বিজ্ঞপ্তি।