সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক সম্মেলন১৭তম গাঙচিল লেখক সম্মেলন গতকাল শুক্রবার নড়াইলের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ মেজর শরিফুল ইসলাম, সাবেক সাংসদ বাবর আলী, কবিরত্ন আবদুল খালেক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সৈয়দ আশরাফ আলী। সম্মেলনে বিভিন্ন জেলার ২৫ জন কবিকে ‘কবিরত্ন আবুল কাসেম সাহিত্য পদক’ দেওয়া হয়। নড়াইল প্রতিনিধি।বৃত্তি প্রদানসিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তিযোদ্ধা গাজী আবদুল গনি। দীর্ঘ ছয় বছর ধরে তিনি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছেন। প্রতিবছর ১৬ ডিসেম্বর তিনি এই ইউনিয়নের ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেন। এককালীন সাধারণ কোটায় ২০০ এবং টেলেন্টপুলের কোটায় ৩০০ টাকা করে বৃত্তি দেন। এই বৃত্তির জন্য তিনি মুক্তিযুদ্ধ তথ্যভিত্তিক প্রশ্ন করে শিক্ষার্থীদের পরীক্ষা নেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।ডাকাতিগত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুটি সড়কে ১২-১৩টি যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, ডাকাতি নয়, ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি।গাঁজাসহ গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ-কোল্লাপাথর সড়কের বায়েক এলাকা থেকে গতকাল শুক্রবার সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় অটোরিকশাসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মহসিন ভূইয়া জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গতকালই জাহাঙ্গীর আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এসআই মহসিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।