সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারবরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে গতকাল শনিবার হিজবুত তাওহিদের চার নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, আসমা আক্তার, বকুল বেগম, জেবুন্নাহার ও ফারজানা আক্তার। তাঁদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও সিডি উদ্ধার করা হয়েছে। আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, সকালে উপজেলার গৈলা ইউনিয়নের কালুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।তারিখ পরিবর্তনপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২৬ ও ২৭ ডিসেম্বর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। পাবনা অফিস।ট্রেনে কাটা পড়েরংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনে কাটা পড়ে তানজিনা আক্তার নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। তিনি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের ছাত্রী। জিআরপি থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।নির্বাচনকিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক পদে মো. এনামুল হক এবং সদস্য পদে রতন কুমার দাস, শফিকুল ইসলাম ফকির, সামিউল হক মোল্লা, এ কে এম ইতিমুদৌল্লা, বিষ্ণুপদ সাহা ও হাফেজ মো. রাশিদ আহাম্মদ নির্বাচিত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।